Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / শাহজাদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১২ ঘণ্টা! - Chief TV

শাহজাদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১২ ঘণ্টা! - Chief TV

2026-01-27  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  176 views
শাহজাদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১২ ঘণ্টা! - Chief TV

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্থানীয় গ্যাস কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মাইকিং ও প্রচারের মাধ্যমে উপজেলাবাসীকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

গ্যাস অফিস সূত্রে জানা যায়, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত শাহজাদপুর উপজেলা ও আশপাশের এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, সিস্টেমের আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের স্বার্থে এই সাময়িক বিভ্রাট প্রয়োজন। বৃহস্পতিবার সকাল ৬টার পর থেকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে শুরু করবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে গ্রাহকদের বিকল্প রান্নার ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


Share: