Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক বিকেলে - Chief TV

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক বিকেলে - Chief TV

2026-01-19  ডেস্ক রিপোর্ট  212 views
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক বিকেলে - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ মঙ্গলবার সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৪টা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হবে। বিশেষ করে পোস্টাল ভোটিং পদ্ধতি, ভোটার নিবন্ধন, ভোট প্রদান প্রক্রিয়া এবং নির্বাচনের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে ব্রিফ করা হবে।

এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইসি সচিবালয়ের বেইজমেন্ট-২ এ অবস্থিত অডিটরিয়ামে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আপিল শুনানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে অবস্থানরত পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধিত ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Share: