Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা - Chief TV

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা - Chief TV

2026-02-17  ডেস্ক রিপোর্ট  142 views
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এমপি হয়েই ৩৩ জন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাদের মধ্যে ১০ জন পূর্ণমন্ত্রী এবং ২২ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবার মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

প্রথমবার এমপি হয়ে মন্ত্রী হওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, আফরোজা খানম রিতা, মো. আসাদুজ্জামান, দীপেন দেওয়ান, মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলম।

এছাড়া প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী হয়েছেন জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, নুরুল হক নুর, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, ববি হাজ্জাজসহ আরও অনেকে।

নতুন এই মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখের অন্তর্ভুক্তি হয়েছে।


Share: