Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / অবহেলা ও দুর্নীতির অভিযোগে ধুঁকছে মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক - Chief TV

অবহেলা ও দুর্নীতির অভিযোগে ধুঁকছে মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক - Chief TV

2025-12-27  নুর আমিন মিয়া, চিলমারি (কুড়িগ্রাম) প্রতিনিধি  206 views
অবহেলা ও দুর্নীতির অভিযোগে ধুঁকছে মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক - Chief TV

অবহেলা ও দুর্নীতির অভিযোগে মাওলানা ভাসানী সেতুর চিলমারী অংশের সংযোগ সড়কের কাজ দীর্ঘদিন ধরে চরম ধীরগতিতে চলছে। এতে কুড়িগ্রাম থেকে গাইবান্ধাগামী হাজার হাজার মানুষ ও যানবাহন প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন।

স্থানীয় সূত্র জানায়, সংযোগ সড়কের কাজ পরিকল্পনাহীনভাবে পরিচালিত হচ্ছে। প্রায় এক থেকে দুই মাস পর পর মাত্র ২০০ মিটার করে রাস্তার কাজ করা হয়, এরপর আবার দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। এভাবে খণ্ড খণ্ড কাজ চলায় রাস্তাটির সার্বিক উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না।
ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ ছোট যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট দপ্তরের যথাযথ তদারকির অভাবেই কাজ এভাবে দীর্ঘায়িত হচ্ছে। দ্রুত কাজ শেষ করার কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলেও তারা দাবি করেন।
এ অবস্থায় দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।


Share: