Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ, সকাল থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা - Chief TV

নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ, সকাল থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা - Chief TV

2026-02-07  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  187 views
নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ, সকাল থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা - Chief TV

নীলফামারীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থলে আসতে শুরু করেছেন জেলা উপজেলার নেতাকর্মীরা। তাদের অনেকের মাথায় বিএনপির লোগো সম্বলিত ক্যাপ ও ব্যানার রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলার বড়মাঠে গিয়ে এমন চিত্র দেখা যায়। তারেক রহমান দুপুর ১ টায় হেলিকপ্টার যোগে জনসভায় পৌঁছে বক্তব্য রাখবেন।  

জেলা বিএনপি সূত্রে জানা যায়,  জনসভাকে ঘিরে সকল প্রস্তুতি শেষ হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বড় মাঠ ও আশপাশের এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে। জনসভা উপলক্ষে সকাল থেকে আসা নেতাকর্মীদের যানবাহন রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে।  

তারেক রহমান সকাল ১১ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দিবেন। সেখান থেকে দুপুর ১ টার দিকে হেলিকপ্টার যোগে নীলফামারী জেলার বড়মাঠের উদ্দেশ্য রহনা হবেন। পরে সেখানে বক্তব্য শেষ করে ২ টার দিকে হেলিকপ্টার যোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দিবেন। সেখানে বক্তব্য শেষ করে ৩ টার দিকে হেলিকপ্টার যোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রহনা হবেন।


Share: