Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাবের অভিযোগে দপ্তরি মারধরের শিকার - Chief TV

ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাবের অভিযোগে দপ্তরি মারধরের শিকার - Chief TV

2026-02-19  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  200 views
ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাবের অভিযোগে দপ্তরি মারধরের শিকার - Chief TV

নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহায়ক সৈকত হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের ম্যাসেঞ্জারে অশালীন বার্তা ও প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, সৈকত হোসেন অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে ফেসবুকে বার্তা পাঠাচ্ছিলেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে উত্তেজিত জনতার একাংশ তাকে মারধর করে।

Tatka Site & Portal Ad


খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি এবং বদলগাছী থানা –র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

অভিযুক্ত সৈকত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক আইডি হ্যাক করে কেউ এসব করেছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: