Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / মুরাদনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা - Chief TV

মুরাদনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা - Chief TV

2026-02-10  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  120 views
মুরাদনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা - Chief TV

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাজারের আল-মদিনা ফাস্টফুড দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুরাদনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক হলেন—গোলাম সারোয়ার রাহাত (আল-মদিনা ফাস্টফুড), উত্তম ভৌমিক (ইলেকট্রিক দোকান) এবং সাগর বাদশা (টেলিকম দোকান)।

মুরাদনগর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


Share: