বাংলাদেশ–এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা আগের নিয়ম অনুযায়ী বেতন-ভাতা ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন।
প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন, ১ লাখ টাকা বাড়িভাড়া ও দৈনিক ৩ হাজার টাকা ভাতা পান। এছাড়া সরকারি বাসভবন ও এর সব খরচ সরকার বহন করে।
একজন পূর্ণমন্ত্রী মাসে ১ লাখ ৫ হাজার টাকা বেতন, দৈনিক ২ হাজার টাকা ভাতা, ১০ লাখ টাকা স্বেচ্ছাধীন তহবিল, সরকারি গাড়ি, বাসভবন, আসবাবপত্র, বাড়িভাড়া (সরকারি বাসায় না থাকলে) এবং ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীর সুবিধা পান। এই আয়ের ওপর কোনো কর দিতে হয় না।
প্রতিমন্ত্রী মাসে ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রী ৮৬ হাজার ৫০০ টাকা বেতন পান। তাদেরও দৈনিক ভাতা, বাড়ি, গাড়ি, তহবিল, মোবাইল ভাতা ও কর্মকর্তা-কর্মচারীসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়।
এছাড়া যারা একই সঙ্গে সংসদ সদস্য, তারা এমপি হিসেবে নির্ধারিত অতিরিক্ত সুবিধাও ভোগ করেন।