Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে - Chief TV

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে - Chief TV

2026-02-06  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  120 views
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে - Chief TV

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেছেন, একটি বিশেষ পরিস্থিতিতে অনেক অস্ত্র লুট হয়েছিল। তবে এর অধিকাংশই ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। অল্প কিছু অস্ত্র এখনও উদ্ধার বাকি রয়েছে, সেগুলো উদ্ধারের কার্যক্রম চলমান আছে। এসব অস্ত্র নির্বাচনের সার্বিক নিরাপত্তায় কোনো হুমকি তৈরি করবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থা নতুন হওয়ায় শুরুতে কিছু ভুল-বিভ্রান্তি হতে পারে। তবে এ বিষয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের ওপর আস্থা নষ্ট হয়—এমন কোনো কাজ করা হবে না। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির।


Share: