Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / কলেজে রমজানের দীর্ঘ ছুটি শুরু, স্কুলের কবে - Chief TV

কলেজে রমজানের দীর্ঘ ছুটি শুরু, স্কুলের কবে - Chief TV

2026-02-18  ডেস্ক রিপোর্ট  147 views
কলেজে রমজানের দীর্ঘ ছুটি শুরু, স্কুলের কবে - Chief TV

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ বুধবার থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হয়েছে। নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস কার্যক্রম শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়–এর ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা বন্ধ থাকবে কলেজ। ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে ২৯ মার্চ কলেজ খুলবে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে এবং এসব প্রতিষ্ঠানও ২৯ মার্চ খুলবে।

এ ছাড়া ঈদুল আজহায় ২৪ মে থেকে ৫ জুন, দুর্গাপূজা ও সংশ্লিষ্ট উৎসবে ১৮ থেকে ২৯ অক্টোবর এবং শীতকালীন ছুটিতে ১৭ থেকে ৩১ ডিসেম্বর কলেজ বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের জন্য সংরক্ষিত তিন দিনের বিশেষ ছুটিও রাখা হয়েছে।


Share: