Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ - Chief TV

খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ - Chief TV

2025-12-30  ডেস্ক রিপোর্ট  151 views
খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ - Chief TV

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বুধবার দুপুরে জানাজার আগে এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।সেখানে নেওয়ার সময় মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় ১০ হাজার পুলিশ ও এপিবিএন সদস্য মাঠে থাকবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সদস্যও দায়িত্বে থাকবেন।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনের পুরো প্রক্রিয়াটি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।

শফিকুল আলম বলেন, ‘খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও কূটনীতিকেরা উপস্থিত থাকবেন। কিছু দিন আগে সংসদ ভবন এলাকায় বড় একটি জানাজা হয়েছে। খালেদা জিয়ার জানাজা আরও বড় আকারে হবে। সে আলোকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’


Share: