Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে হামলা-ভাঙচুর

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে হামলা-ভাঙচুর

2025-10-18  ডেস্ক রিপোর্ট  201 views
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে হামলা-ভাঙচুর

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় অজ্ঞাতনামা ৯ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৮ অক্টোবর) শেরেবাংলা নগর থানায় মামলাগুলো দায়ের করা হয়।

এর আগে, শুক্রবার দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধা’দের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।


Share: