Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের - Chief TV

ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের - Chief TV

2026-04-08  আন্তর্জাতিক ডেস্ক  167 views
ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের - Chief TV

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কড়া বার্তা দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানকে অস্ত্র দেওয়া দেশগুলো যুক্তরাষ্ট্রের বাজারে কোনো পণ্য রপ্তানি করতে গেলে অবিলম্বে এ বর্ধিত শুল্কের মুখে পড়বে এবং এক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম বিবেচনা করা হবে না। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

একই বার্তায় ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। তবে শান্তি প্রক্রিয়ার বিষয়ে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি তেহরানের মিত্র ও অংশীদারদের প্রতি তার এ কঠোর হুমকি নতুন করে ভূ-রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। 


Share: