Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল যে কারণে - Chief TV

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল যে কারণে - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  139 views
হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল যে কারণে - Chief TV

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

লাইভ বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ জানান, “‘হাসনাত আব্দুল্লাহ’ নামে আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি কিছুদিন আগেই অকার্যকর করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর কয়েকটি পোস্টের বিরুদ্ধে কপিরাইট অভিযোগ আনা হয়, যার পরিপ্রেক্ষিতেই আইডিটি ডিজেবল করা হয়েছে।”

তিনি বলেন, ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় এখন থেকে তিনি সরাসরি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমেই রাজনৈতিক বক্তব্য ও মতামত তুলে ধরবেন। আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো বলেও উল্লেখ করেন তিনি।

সমর্থকদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ আহ্বান জানান, তার বক্তব্য ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যেন সবাই তার ভেরিফায়েড পেজটি শেয়ার করেন এবং সক্রিয়ভাবে যুক্ত থাকেন।

ব্যক্তিগত ফেসবুক আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে তার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল বলেও জানান তিনি।


Share: