Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ - Chief TV

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ - Chief TV

2026-02-23  ডেস্ক রিপোর্ট  190 views
হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ - Chief TV

রাজধানীর রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোররাত প্রায় ৪টার দিকে হাজারীবাগ থানার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), ছেলে রোহান (৩) ও শ্যালক অপু (২৩)। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্বজনদের ভাষ্য, রান্নার সময় গ্যাসের চুলায় আগুন ধরাতেই জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চারজনই গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নোমানের শরীরের ৭০ শতাংশ, পিংকির ৭৫ শতাংশ, রোহানের ৩৫ শতাংশ এবং অপুর ৫০ শতাংশ পুড়ে গেছে।

নোমানের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।


Share: