Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ধর্ম / গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে সপ্তশতী চণ্ডী যজ্ঞ অনুষ্ঠিত - Chief TV

গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে সপ্তশতী চণ্ডী যজ্ঞ অনুষ্ঠিত - Chief TV

2026-02-08  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  141 views
গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে সপ্তশতী চণ্ডী যজ্ঞ অনুষ্ঠিত - Chief TV

গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সপ্তশতী চণ্ডী যজ্ঞ সম্পন্ন হয়েছে। দেবী চণ্ডীর আরাধনায় আয়োজিত এই যজ্ঞে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং অশুভ শক্তির বিনাশের প্রার্থনা করা হয়।

মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত যজ্ঞটি রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মঙ্গলাচরণ, পূজা-অর্চনা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়।

যজ্ঞে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরোহিতগণ বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেশের ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় যজ্ঞ সম্পন্ন করেন। শঙ্খধ্বনি, ধূপ-ধুনো ও পূজার সুবাসে পুরো অনুষ্ঠানস্থল এক আধ্যাত্মিক পরিবেশে পরিপূর্ণ ছিল।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটি আগত ভক্ত ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

দেবী চণ্ডী হলেন মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর সম্মিলিত রূপ। সপ্তশতী চণ্ডী যজ্ঞ হলো দেবী দুর্গার মহাশক্তির আরাধনার এক পবিত্র আচার। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখিত ৭০০ শ্লোকের চণ্ডীপাঠের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জাগরণ ঘটে বলে বিশ্বাস। শাস্ত্রসম্মত মতে, এই যজ্ঞের ফলে দুঃখ-কষ্ট, রোগ-ব্যাধি ও বিপদ আপদ দূর হয়ে সংসারে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ আসে।


Share: