মঙ্গলবার (১৪ জুলাই) ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা প্রশাসন, পৌরসভা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানে সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জেলা প্রশাসন জানায়, অতিবৃষ্টি, বন্যা ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। এর আগে একই দিন সকালে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পিয়াদাপাড়া এলাকার সড়কও পরিদর্শন করেন জেলা প্রশাসক এবং দ্রুত সংস্কারের নির্দেশ দেন। পাশাপাশি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি সব দপ্তরকে আহ্বান জানানো হয়েছে।