Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ শাকিল গ্রেপ্তার - Chief TV

গাইবান্ধায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ শাকিল গ্রেপ্তার - Chief TV

2026-06-19  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  130 views
গাইবান্ধায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ শাকিল গ্রেপ্তার - Chief TV

পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল গাইবান্ধা সদর থানার ১০ নং ঘাগোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার মৃত সাদ মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (২০)-কে তার বসতবাড়ির পশ্চিমমুখী কক্ষ থেকে আটক করা হয়।

পরে আসামির পরিহিত প্যান্টের ডান পকেট তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট থেকে কমলা রঙের ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা নং-৪৩, তারিখ: ১৮ জুন ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় রুজু করা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”


Share: