Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / যুবশক্তির কমিটি গঠনের পরই সদস্য সচিবের পদত্যাগ ঘোষণা- Chief TV

যুবশক্তির কমিটি গঠনের পরই সদস্য সচিবের পদত্যাগ ঘোষণা- Chief TV

2025-11-09  ডেস্ক রিপোর্ট  146 views
যুবশক্তির কমিটি গঠনের পরই সদস্য সচিবের পদত্যাগ ঘোষণা- Chief TV

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার ঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশের কিছুক্ষণ পরেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আমিন মোহাম্মদ জিতু গণমাধ্যমকে বলেন,

“আমাকে জাতীয় যুবশক্তির (এনসিপি) শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি আসলে রাজনীতি করতে চাচ্ছি না। এই কারণেই আমি ফেসবুকে আমার পদত্যাগপত্র দিয়েছি। রোববার ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবো।”

তার এই ঘোষণায় সদ্য গঠিত কমিটির ভেতরে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছে বলে জানা গেছে।


Share: