Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান - Chief TV

ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান - Chief TV

2026-02-17  ডেস্ক রিপোর্ট  170 views
ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান - Chief TV

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে অল্প সময়ের মধ্যেই অনন্য রেকর্ড গড়েছেন তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র ৪৯ দিনের মধ্যে তিনি সংসদ সদস্য এবং ৫৩ দিনের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, যা দেশের সংসদীয় ইতিহাসে বিরল ঘটনা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। পরে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে আইনগত কারণে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে তিনি ঢাকা-১৭ আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর ২৭ ডিসেম্বর তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হন। একই সময় তার মেয়ে জাইমা রহমানও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন–এর কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, গুলশান অ্যাভিনিউকে স্থায়ী ঠিকানা এবং ধানমন্ডিকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করে তিনি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন।


Share: