Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ভোট চুরি বা কেন্দ্র দখল হলে বসে থাকবো না - Chief TV

ভোট চুরি বা কেন্দ্র দখল হলে বসে থাকবো না - Chief TV

2026-02-12  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  122 views
ভোট চুরি  বা কেন্দ্র দখল হলে বসে থাকবো না - Chief TV

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ ভোট চুরি করতে এলে বা কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তারা চুপ করে বসে থাকবেন না।

তিনি বলেন, সারাদেশে ১১-দলীয় জোট ও এনসিপির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কেউ ধানের শীষে ভোট দিতে চাইলে তিনিও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন—এটি নিশ্চিত করতে তাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। প্রত্যেকটি ভোটকেন্দ্রে দলীয় কর্মীরা সজাগ থাকবেন বলেও জানান তিনি। একই সঙ্গে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার ভোটাধিকার নিশ্চিতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবেন। যেকোনো সমস্যা প্রতিহত করে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে।


Share: