প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমে কঠোর যাচাই–বাছাই চালু করছে সরকার। ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রকৃত যোগ্যদের নির্বাচন করতে তিন স্তরের পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কোনো অভাবী পরিবার যেন বাদ না পড়ে, সে লক্ষ্যেই এই বহুমাত্রিক যাচাই প্রক্রিয়া চালু করা হচ্ছে।
তিনি আরও জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হতদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়া এবং কার্ডের মাধ্যমে বিশেষ করে নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করা।
মন্ত্রী আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখা হবে, যাতে কোনো অনিয়ম ছাড়াই প্রকৃত সুবিধাভোগীরা সরাসরি এই সহায়তা পান।