Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি - Chief TV

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি - Chief TV

2025-11-19  ডেস্ক রিপোর্ট  196 views
প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি - Chief TV

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, বিএনপির প্রধান খালেদা জিয়ার ছবি ব্যবহার করলে আপত্তি নেই, কিন্তু প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। এটিতে আমরা আপত্তি জানিয়েছি এবং ইসিকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমোতাবেক কোনো প্রার্থী মনোনীত হওয়ার পর নিজের ছবি, দলীয় প্রতীক ও প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। আমরা ইসিকে বলেছি, বিএনপির ক্ষেত্রে কীভাবে এটি প্রয়োগ করবেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভোটারদের মধ্যে ১৮ বছর পূর্ণ হওয়া তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া গণভোটের প্রস্তুতি শুরু করার জন্য ইসিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রার্থীকে নিজের দলের প্রতীক ব্যবহার করতে হবে; অন্য দলের প্রতীক বা ধার করা মার্কা ব্যবহার করা যাবে না। জোটের প্রার্থী হলেও ভোট অবশ্যই নিজের দলের প্রতীক অনুযায়ী দিতে হবে।


Share: