সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় একটি মসজিদের কক্ষ থেকে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে জোড়ামতল বাংলাবাজার রাজা মিয়া সওদাগার জামে মসজিদের দোতলায় তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।