Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / স্বচাষ চওড়াবাড়ি নূরানী একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ - Chief TV

স্বচাষ চওড়াবাড়ি নূরানী একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ - Chief TV

2026-01-31   138 views
স্বচাষ চওড়াবাড়ি নূরানী একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ - Chief TV

স্বচাষ চওড়াবাড়ি দারুচ্ছুন্নাহ নূরানী একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার উর্ত্তীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা আলু ও ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলহাজ্ব তৈয়বুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, প্রধান আলোচক ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক ও সফল সংগঠক মনজুদার রহমান

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার অহিদুল ইসলাম, সমাজসেবক মোঃ হাসানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও স্বচাষ চওড়াবাড়ি নূরানী একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন নূরানী একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওঃ মোঃ মিজানুর রহমান জিহাদী, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা। অনুষ্ঠানের পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ হাবিবুর রহমান

অনুষ্ঠানের পরে পরীক্ষায় উর্ত্তীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীরা এই সংবর্ধনা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হন।


Share: