Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / শাহজাদপুরে বালু উত্তোলনের ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার - Chief TV

শাহজাদপুরে বালু উত্তোলনের ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার - Chief TV

2025-12-23  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  250 views
শাহজাদপুরে বালু উত্তোলনের ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার - Chief TV

সিরাজগঞ্জের শাহজাদপুরে বালু উত্তোলনের ড্রেজার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের যমুনা নদীর পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম হাফিজুল ইসলাম হাফিজ (৩০)। তিনি জালালপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, হাফিজুল যমুনা নদী থেকে বালু উত্তোলন কাজে জড়িত ছিলেন। রোববার রাতে যমুনা নদীর পাড়ামোহনপুর পয়েন্টে হাফিজুলসহ তার পাঁচজন সহযোগী এক সঙ্গে ড্রেজারের ইঞ্জিনের অংশে ঘুমিয়ে ছিলেন। পরে সোমবার সকালে তার মরদেহ দেখতে পান তার অন্যান্য সহযোগীরা। মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ফিরোজ উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে হাফিজুলের সহযোগীরা বলছেন, হয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।


Share: