Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি - Chief TV

রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  129 views
রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি - Chief TV

পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে স্মার্ট কার্ডধারী পরিবার ও সাধারণ ভোক্তাদের জন্য ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্যের সঙ্গে ছোলা ও খেজুর বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ

টিসিবি জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ভোজ্যতেল, চিনি, মসুর ডালের পাশাপাশি ছোলা ও খেজুর বিক্রি করা হবে। ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন সকাল ১০টায় তেজগাঁওয়ে হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, টিসিবি প্রতি মাসে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি করছে। এবার ট্রাকসেলের মাধ্যমে সারাদেশে প্রায় ৩০–৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছেও ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছাবে। পণ্যের পরিমাণ ও মূল্য পরে জানানো হবে।


Share: