Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমে ৮ ডিগ্রির ঘরে - Chief TV

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমে ৮ ডিগ্রির ঘরে - Chief TV

2025-12-11  ডেস্ক রিপোর্ট  251 views
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমে ৮ ডিগ্রির ঘরে - Chief TV

পঞ্চগড়ে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি এই শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আদ্রতা ৭৮ শতাংশ ।  তাপমাত্রার পারদ ৮ দশম ৯ ডিগ্রি সেলসিয়াস । তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করে, তা হলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করলে তখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। যদি তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করে, তখন তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে, তখন অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

বর্তমানে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি এই শীত মৌসুম এর মধ্যে প্রথম শৈত্যপ্রবাহ। ধীরে ধীরে তাপমাত্রার পারদ আরো নামতে পারে বলে জানিয়েছেন তিনি। 
 


Share: