Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ - Chief TV

পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ - Chief TV

2025-10-26  ডেস্ক রিপোর্ট  284 views
পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ - Chief TV

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় একজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর মেট্রোরেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন রোববার (২৬ অক্টোবর) দুপুরে জানান, নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে, ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকে।


Share: