Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে - Chief TV

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  176 views
পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে - Chief TV

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল, যেখানে ইকোট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে এ অঞ্চলকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, দেশের ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ সুবিধার আওতায় আনা হবে এবং এতে কোনো বৈষম্য থাকবে না। হাটহাজারীতে শিগগিরই বিভিন্ন শ্রেণির মানুষের তালিকা প্রস্তুতের কাজ শুরু হবে।

এছাড়া খাল পুনঃখননের মাধ্যমে কৃষির উন্নয়ন এবং যানজট নিরসনে প্রশাসনের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। যানজট কমাতে সামাজিকভাবে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার আহ্বানও জানান তিনি।


Share: