Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / কৃষি / পাকা ধানের গন্ধে রঙিন কৃষকের স্বপ্ন: মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব - Chief TV

পাকা ধানের গন্ধে রঙিন কৃষকের স্বপ্ন: মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব - Chief TV

2026-04-17  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  110 views
পাকা ধানের গন্ধে রঙিন কৃষকের স্বপ্ন: মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব - Chief TV

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর  যেন উৎসবের আমেজ বিরাজ করছে। মাঠে মাঠে পাকা ধানের সোনালি রঙ ছড়িয়ে পড়েছে চারদিকে, আর সেই সাথে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

ভোরের হলেই কৃষকরা নেমে পড়ছেন ধান কাটার কাজে। কেউ কাস্তে দিয়ে ধান কাটছেন, আবার কেউ ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত। পরিবার-পরিজন নিয়েও অনেকেই মাঠে কাজ করছেন, যেন এটি শুধুই কাজ নয়—একটি আনন্দের উৎসব।

স্থানীয় কৃষক শাকিল জানান, এবারের আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। এতে তাদের মুখে হাসি ফুটেছে এবং ঘরে উঠবে স্বস্তির নিঃশ্বাস। তবে কিছু এলাকায় শ্রমিক সংকট থাকায় কিছুটা ভোগান্তির কথাও জানান তারা।

একজন কৃষক লেলিন আহামে বলেন, “সারা বছরের কষ্টের ফল এই ধান। ভালো ফলন হওয়ায় আমরা অনেক খুশি। এখন শুধু ঠিকভাবে ঘরে তুলতে পারলেই স্বস্তি পাবো।”

মাঠজুড়ে এখন শুধু ধান কাটার শব্দ আর মানুষের কর্মচাঞ্চল্য। কোথাও চলছে ধান মাড়াই, কোথাও বা ধান শুকানোর প্রস্তুতি। এ যেন গ্রামবাংলার চিরচেনা এক প্রাণচঞ্চল দৃশ্য।

ধান কাটার এই মৌসুমকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে এক ভিন্ন ধরনের উৎসবমুখর পরিবেশ। কৃষকের হাসি আর সোনালি ধানের মেলবন্ধনে প্রাণ ফিরে পেয়েছে পুরো মেলাবর এলাকা।


Share: