Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সারাদেশ / নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী - Chief TV

নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী - Chief TV

2025-11-20  ডেস্ক রিপোর্ট  219 views
নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী - Chief TV

মাগুরার শ্রীপুরে অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর সোনার চেইন ও টাকা ছিনতাই করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ও কোদলার মাঝামাঝি সড়কে মোটরসাইকেলে যাচ্ছিলেন ব্র্যাক টিকারবিলা শাখার ওই নারী কর্মী।

তিন ছিনতাইকারী তার গতিরোধ করে ব্যাগ ও গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি ধস্তাধস্তি শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে আসায় ছিনতাইকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। ঘটনায় একজনের হাত থেকে পিস্তলও ছিটকে পড়ে। ভুক্তভোগীর দাবি, ছিনতাইকারীরা তার ১৫–১৬ হাজার টাকা এবং সোনার চেইন নিয়ে গেছে।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে এবং অভিযুক্তদের আটক করার জন্য অভিযান চলছে।


Share: