Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / নারায়ণগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার - Chief TV

নারায়ণগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার - Chief TV

2025-12-06  ডেস্ক রিপোর্ট  236 views
নারায়ণগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার - Chief TV

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকায় সড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু ডোবায় মাছ ধরতে নামে। ওই সময় তারা পানিতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা ঘটনাটি পুলিশকে জানায়।

খবর পাওয়ার পর সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত হলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।


Share: