Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / মন্ত্রিসভায় ৩ নারী হিন্দু ও আদিবাসী একজন করে - Chief TV

মন্ত্রিসভায় ৩ নারী হিন্দু ও আদিবাসী একজন করে - Chief TV

2026-02-18  ডেস্ক রিপোর্ট  107 views
মন্ত্রিসভায় ৩ নারী হিন্দু ও আদিবাসী একজন করে - Chief TV

তারেক রহমানর নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মন্ত্রিসভায় তিনজন নারী সদস্যের পাশাপাশি হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিও অন্তর্ভুক্ত হয়েছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারা শপথ নেন এবং পরে দপ্তর বণ্টন করা হয়।

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম প্রথমবার নির্বাচিত হয়েই বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ফরিদপুর-২ আসনের এমপি শামা ওবায়েদ ইসলাম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলর সাংগঠনিক সম্পাদক।

এ ছাড়া নাটোর-১ আসনের এমপি ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটির এমপি দীপেন দেওয়ান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হয়েছেন মাগুরা-২ আসনের এমপি নিতাই রায় চৌধুরী

নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয়ে সরকার পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।


Share: