Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / মন্ত্রিসভার সদস্যদের শপথ বিকেলে - Chief TV

মন্ত্রিসভার সদস্যদের শপথ বিকেলে - Chief TV

2026-02-17  ডেস্ক রিপোর্ট  96 views
মন্ত্রিসভার সদস্যদের শপথ বিকেলে - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, সংসদ সদস্যদের শপথের পরই মন্ত্রিসভার শপথের আয়োজন করা হয়েছে। নির্বাচন শেষে গত শনিবার থেকেই এ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়।

জানা গেছে, দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী বঙ্গভবনের পরিবর্তে এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব।

সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানোর পর রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের মনোনীত করেন এবং রাষ্ট্রপতি তাদের শপথ পড়ান।

উল্লেখ্য, নির্বাচন শেষে প্রকাশিত গেজেট অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে থাকবে।

 
 
 

Share: