ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে মনোনীত সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ফোন করে শপথের বিষয়ে জানানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা ৩৫ থেকে ৪০ জন হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী এবং বাকিরা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।
ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন ড. আব্দুল মঈন খান, এহছানুল হক মিলন, আরিফুল হক চৌধুরী এবং জহির উদ্দিন স্বপন।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ফোন পেয়েছেন মীর শাহে আলম ও নুরুল হক (নুর)। একইভাবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে যোগাযোগ করা হয়েছে ববি হাজ্জাজ–এর সঙ্গেও।
শিগগিরই নতুন মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।