Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / কলাকোপা নূরানী পাবলিক স্কুলে বই ও কুরআন শরীফ বিতরণ - Chief TV

কলাকোপা নূরানী পাবলিক স্কুলে বই ও কুরআন শরীফ বিতরণ - Chief TV

2026-01-01  সাকিল জোয়ারদার, গাবতলী (বগুড়া) প্রতিনিধি  434 views
কলাকোপা নূরানী পাবলিক স্কুলে বই ও কুরআন শরীফ বিতরণ - Chief TV

বছরের প্রথম দিন পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় কলাকোপা নূরানী পাবলিক স্কুলের বই ও কুরআন শরীফ বিতরণ কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় কুরআন শরীফ ও সাধারণ পাঠ্যবই।

এ সময় উপস্থিত ছিলেন কলাকোপা নূরানী পাবলিক স্কুলের পরিচালক আল-আমিন ইসলাম, প্রধান শিক্ষক তিতুমীর রহমান তিতু, সহকারী শিক্ষক আজাদুল রহমান, সহকারী শিক্ষিকা রোকসানা আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আল-আমিন ইসলাম। তিনি বলেন, “ইনশাল্লাহ আগামী বছর আমরা আরও তিন গুণ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ করতে পারব। আমাদের লক্ষ্য শুধু বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষা নয়, এর পাশাপাশি আরবি ও দ্বীনি শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া। আমরা চাই শিক্ষার্থীরা দুনিয়া ও আখেরাত—দুটোর জন্যই নিজেকে প্রস্তুত করতে পারুক।”

অনুষ্ঠানে প্রধান শিক্ষক তিতুমীর রহমান তিতু বলেন, “প্রতিবছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। আমরা আশাবাদী, আগামী বছরে ফলাফল আরও ভালো হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন—আপনাদের সন্তান আমাদেরও সন্তান। তাদেরকে কীভাবে একজন যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সেই দায়িত্ব আমাদের সবার।”

অনুষ্ঠান শেষে নতুন বই ও কুরআন শরীফ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিশুদের মুখের হাসি আর প্রাণচাঞ্চল্যে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবময়।


Share: