Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / তথ্যপ্রযুক্তি / ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে জানা যাবে অ্যাপের মাধ্যমে - Chief TV

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে জানা যাবে অ্যাপের মাধ্যমে - Chief TV

2026-02-22  ডেস্ক রিপোর্ট  263 views
ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে জানা যাবে অ্যাপের মাধ্যমে - Chief TV

বিরিয়ানি বাঙালির কাছে শুধু খাবার নয়, এক বিশেষ আবেগ। বিশেষ করে রমজান মাসে ইফতারে মসজিদের বিরিয়ানি নিয়ে মানুষের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবছর নানা মজার পোস্ট ও আলোচনা দেখা যায়।

এবার এই আগ্রহকে নতুন মাত্রা দিয়েছেন এক শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামে একটি অ্যাপ তৈরি করে সাড়া ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

এই অ্যাপ ও ওয়েবসাইটে ব্যবহারকারীরা লাইভ লোকেশন যোগ করতে পারেন। ফলে সহজেই জানা যায়, কোন মসজিদে কোথায় ইফতারে বিরিয়ানি বিতরণ হচ্ছে। এতে অন্যরাও সেই তথ্য দেখে সেখানে যেতে পারেন।

জুবায়ের জানান, এটি মূলত একটি মজার প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়েছে। তবে তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


Share: