Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ধর্ম / ইফতারে ছোলা কাঁচা নাকি সেদ্ধ, কোনটি বেশি পুষ্টিকর - Chief TV

ইফতারে ছোলা কাঁচা নাকি সেদ্ধ, কোনটি বেশি পুষ্টিকর - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  175 views
ইফতারে ছোলা কাঁচা নাকি সেদ্ধ, কোনটি বেশি পুষ্টিকর - Chief TV

রমজান মাসে ইফতারের অন্যতম জনপ্রিয় খাবার ছোলা। তবে এটি শুধু মুড়ির সঙ্গে নয়, কাঁচা, ভেজানো, সেদ্ধ বা ভাজা—বিভিন্নভাবেই খাওয়া যায়। পুষ্টিগুণে ভরপুর ছোলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

ছোলায় রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ। এর ফাইবার রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এছাড়া এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত ছোলা খেলে হজম ভালো থাকে, শক্তি বাড়ে এবং দীর্ঘসময় পেট ভরা থাকে।

কাঁচা ছোলা:
সাধারণত ছোলা পানিতে ৮–১০ ঘণ্টা ভিজিয়ে কাঁচা খাওয়া হয়। এতে পুষ্টিগুণ বজায় থাকে। এটি মাংসপেশি গঠনে সহায়ক এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে বেশি খেলে পেট ফাঁপা হতে পারে।

সেদ্ধ ছোলা:
সেদ্ধ ছোলা সহজে হজম হয় এবং পেটের সমস্যা কম করে। এটি সালাদ বা হালকা মসলার সঙ্গে খাওয়া যায়। তবে অতিরিক্ত তেল বা মশলা ব্যবহার না করাই ভালো।

খাওয়ার সঠিক উপায়:
ভিজানো বা সেদ্ধ ছোলার সঙ্গে লেবু, শসা বা সামান্য মসলা মিশিয়ে খাওয়া স্বাস্থ্যকর। তবে কিডনির সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।

সুস্থ থাকতে পরিমিত পরিমাণে ছোলা খাদ্যতালিকায় রাখা ভালো অভ্যাস।


Share: