Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল-chief tv

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল-chief tv

2026-07-16  এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা প্রতিনিধি  35 views
এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল-chief tv

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালিগঞ্জ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
 

কর্মসূচিতে নেতৃত্ব দেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম তাজকিন মেহেদী তাজ, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসাইন, সহ-সভাপতি কাইয়ুম রহমান সুমন, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ওসমান জীবন।

এ সময় উপস্থিত ছিলেন কুশুলিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাসিম, কলেজ ছাত্রদল নেতা মো. মামুন হোসেন, কাজী আলাউদ্দীন কলেজ ছাত্রদলের মো. ফিরোজ হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদলের মো. তামিম হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে সহায়তা করা এবং অপেক্ষমাণ অভিভাবকদের সাময়িক স্বস্তি দিতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপস্থিত অভিভাবক ও পরীক্ষার্থীরা এ উদ্যোগের প্রশংসা করেন।


Share: