Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / লালমনিরহাটে যুব উন্নয়নের ৬ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন-chief tv

লালমনিরহাটে যুব উন্নয়নের ৬ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন-chief tv

2026-07-16  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  34 views
লালমনিরহাটে যুব উন্নয়নের ৬ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন-chief tv

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক মোঃ আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ডেপুটি কো-অর্ডিনেটর মূরশেদুল করিম।

উদ্বোধন করা ছয়টি ট্রেডের মধ্যে রয়েছে—কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, পোশাক তৈরি এবং গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে নেবে।”
এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।


Share: