Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু -Chief TV

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু -Chief TV

2025-11-27  ডেস্ক রিপোর্ট  149 views
ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু -Chief TV

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২১১ জন, ঢাকা বিভাগে ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন, বরিশাল বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৪ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।


Share: