Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / চলতি মাসেই শুরু হবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম - Chief TV

চলতি মাসেই শুরু হবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  168 views
চলতি মাসেই শুরু হবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম - Chief TV

জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, চলতি মাস থেকেই দেশজুড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। শুরুতে এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও বিভিন্ন সুবিধা যুক্ত করা হবে।

শনিবার বরিশালের বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশের প্রায় ৪ কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং পরিবারের নারীদেরই কার্ডের মালিক করা হবে, যাতে তাদের ক্ষমতায়ন নিশ্চিত হয়। সরকার জলবায়ু মোকাবিলা, বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাও বাস্তবায়ন করছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ওয়েজবোর্ড হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।


Share: