Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বিশ্ব জনসংখ্যা দিবস আজ - Chief TV

বিশ্ব জনসংখ্যা দিবস আজ - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  27 views
বিশ্ব জনসংখ্যা দিবস আজ - Chief TV

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা বিষয়ক বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালে প্রথমবারের মতো ৯০টি দেশে দিবসটি উদযাপিত হয়।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তরুণদের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলোও প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।


Share: