Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বিএনপির মন্ত্রিসভায় তিন নারী - Chief TV

বিএনপির মন্ত্রিসভায় তিন নারী - Chief TV

2026-02-17  ডেস্ক রিপোর্ট  161 views
বিএনপির মন্ত্রিসভায় তিন নারী - Chief TV

তারেক রহমান–এর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

নতুন মন্ত্রিসভায় তিনজন নারী সংসদ সদস্য স্থান পেয়েছেন। তাদের মধ্যে আফরোজা খানম রিতা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর শামা ওবায়েদ ইসলাম এবং ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

মানিকগঞ্জ-৩ আসন থেকে বড় ব্যবধানে জয় পাওয়া আফরোজা খানম রিতা বিএনপির উপদেষ্টা প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর কন্যা। ফরিদপুর-২ আসনের এমপি শামা ওবায়েদ ইসলাম বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে। আর নাটোর-১ আসন থেকে নির্বাচিত ফারজানা শারমিন পুতুল ওই আসনের প্রথম নারী এমপি এবং এবারের সংসদের সবচেয়ে কম বয়সী সদস্যদের একজন।

 

Share: