Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়ায় কিডনি রোগী শাহনেওয়াজকে তারেক রহমানের আর্থিক সহায়তা - Chief TV

বগুড়ায় কিডনি রোগী শাহনেওয়াজকে তারেক রহমানের আর্থিক সহায়তা - Chief TV

2025-11-27  ডেস্ক রিপোর্ট  272 views
বগুড়ায় কিডনি রোগী শাহনেওয়াজকে তারেক রহমানের আর্থিক সহায়তা - Chief TV

বগুড়ায় যুবদলের সাবেক নেতা শাহনেওয়াজ আলম রোবাকে আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় রোবার বাসভবনে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

দলের একজন দুঃস্থ কর্মীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বিএনপি’র মিডিয়া সেল রাজশাহী-রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ সাবেক যুবদল নেতা রোবার হাতে অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

শাহনেওয়াজ আলম রোবা ১৯৯৬-২০১১ সাল পর্যন্ত শেরপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একই সাথে জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালেসিস করতে হয়। যুবদলের একনিষ্ঠ এই নেতার অসুসস্থতার খবর জানার পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আর্থিকভাবে সহযোগিতার নির্দেশ দেন।


Share: