Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে তারেক রহমান - Chief TV

বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে তারেক রহমান - Chief TV

2026-02-12  ডেস্ক রিপোর্ট  165 views
বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে তারেক রহমান - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে।
৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। ফলে এ পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩১ হাজার ৮৪৩ ভোটে এগিয়ে আছেন।

অপরদিকে ঢাকা-১৭ আসনের আংশিক ফলাফল পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসের সূত্রে এ তথ্য জানা গেছে। ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট। আংশিক ফলাফলে তারেক রহমান ৩৫ হাজার ৬৯১ ভোটে এগিয়ে রয়েছেন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১২৪টি।

 


Share: