Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / আমের গাড়িতে চাঁদাবাজি, ৫ সদস্য আটক - Chief TV

আমের গাড়িতে চাঁদাবাজি, ৫ সদস্য আটক - Chief TV

2026-07-12  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  28 views
আমের গাড়িতে চাঁদাবাজি, ৫ সদস্য আটক - Chief TV
নওগাঁয় আমের বাজারে আমের গাড়ি থেকে আম নামানোর নামে চাঁদাবাজি করার অপরাধে ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
 
শনিবার ১১ জুলাই দুপুরে নওগাঁর সাপাহার থানা পুলিশ সাপাহার আম বাজারে অভিযান চালিয়ে আমবাহী গাড়ী থেকে আম নামানোর নামে চাঁদা তোলার সময় হাতেনাতে ৫ জনকে আটক করেন।

আটককৃত ৫ জন হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), প্রফেসর পাড়ার বিদেশি লাল বাঁশফোড় এর ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারীর
 
সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ নাইম ইসলাম (২২), প্রফেসর পাড়ার মৃত মানা লাল এর ছেলে সপেন বাঁশফোড় (৫০), প্রফেসর পাড়ার গণেশ এর ছেলে জয় বাঁশফোড় (২২) প্রমুখ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, চলতি আম মৌসুমে বাজারে আগত আমচাষী ও ব্যবসায়ী সুবিধার্থে এবং সুশাসন বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এতে সাধারন আমচাষী ও আম ব্যবসায়ীরা পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

Share: