বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসি হ্যাটট্রিক করে অসংখ্য রেকর্ড গড়েছেন Dict
ওই জয়ের পর এবার তাদের সামনে অপেক্ষা করছে গ্রুপ পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ২২ জুন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে। গ্রুপ ‘জে’-র এই ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই জয়ী দল।
প্রথম ম্যাচে আর্জেন্টিনা যেমন আলজেরিয়াকে হারিয়েছে, তেমনি অস্ট্রিয়াও জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে। দিনের দ্বিতীয় ম্যাচে তারা শুরুতে এগিয়ে যাওয়ার পর সমতা ফেরায় এশিয়ার দলটি। তবে শেষ পর্যন্ত একটি আত্মঘাতী গোল ও মার্কো আর্নাতোভিচের গোলে তারা সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। এই দলটির বিপক্ষেই নিজেদের ম্যাচটি খেলবে আকাশী-সাদারা।
বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন, প্রতিপক্ষ জর্ডান। তবে তার আগে সব নজর এখন অস্ট্রিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে।
আর্জেন্টিনার বাকি সূচি:
২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২৭ জুন: আর্জেন্টিনা বনাম জর্ডান