Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন- Chief TV

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন- Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  314 views
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন- Chief TV

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করার পর থেকে রাজধানী ও এর আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা রোধে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান,
“রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।”

তিনি জানান, রাজধানী ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর।
এই রায়কে ঘিরে রাজধানীতে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।


Share: